লোহাগড়ায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৬ পিএম
লোহাগড়ায় শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি  উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার  সকালে লোহাগড়ার নিতাই গৌর সুন্দর জিউর মন্দির চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে লোহাগড়া বাজার প্রদক্ষিণ করে।  শোভাযাত্রার আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ পনকজ বিহারী ঘোষ অন্ন।  প্রধান অতিথি  ছিলেন লোহাগড়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শ্যামল চন্দ্র রায়।

নিতাই গৌর সুন্দর জিউর মন্দিরের  সভাপতি  ডাঃ প্রবীর কুমার দে শ্যাম সভায়  সভাপতিত্ব করেন।  অনুষ্ঠান পরিচালনা করেন দীপক সাহা। এছাড়াও  পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত  সভাপতি শংকর অধিকারী, পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান সহ প্রবাস চন্দ্র সরকার, মানব বিশ্বাস, অলক বিশ্বাস, জুয়েলার্স সমিতির সাধারন সম্পাদক কালু পোদ্দার,  বিকাশ কর্মকার, বিপ্লব বিশ্বাস, বিপুল সাহা, অমল কর্মকার, বিসনু কর্মকার, সনজয় বিশ্বাস এসময়  উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে