কলাপাড়ায় ইয়াবাসহ চারজন গ্রেফতার

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৭ পিএম
কলাপাড়ায় ইয়াবাসহ চারজন গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের অফিস মহল্লা থেকে ২৫পিস ইয়াবাসহ তিন কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। এরা হলেন, ইব্রাহিম খলিল ওরফে সজিব (২৩), সৌরভ (২০), জয় (২০)। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার সময় এদের গ্রেফতার করা হয়। এ ছাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মাস্টারবাড়ি বাস্ট্যান্ড থেকে রিয়াজ খলিফা (৩৩) নামের এক যুবককে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ২১ পিস ইয়াবাসহ পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় পৃথক পৃথক দুইটি মামলা করা হয়েছে। ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। ইয়াবা কারবারিদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি কলাপাড়া পৌর শহরে এবং শেষের ব্যক্তির বাড়ি রোসনাবাদ গ্রামে।

আপনার জেলার সংবাদ পড়তে