সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের ২ কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১২ পিএম
সংবাদ প্রকাশের পর খাদ্য বিভাগের ২ কর্মকর্তার স্ট্যান্ড রিলিজ

নীলফামারীর ডিমলায় খাদ্য গুদামের দুই কর্মকর্তা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনার রশিদ এবং ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) নবাব আলীর বিরুদ্ধে (গত ২৪ আগষ্ট ২০২৬) বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হওয়ায় বিষয়টি উর্দ্ধতন কতৃপক্ষের নজরে আসে।এবং একটি তদন্তটিম গঠন করা হয়। তদন্দটিম তদন্তকালে অভিযুক্ত দুই কর্মকর্তার অনিয়ম ও দুর্ণীতির প্রাথমিক সত্যতার প্রমান পাওয়ার নথি উর্দ্ধতন কতৃপক্ষের নিকট দাখিল করেন। তারই ধারাবাহিকতায় (৩ সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ চন্দ্র স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অভিযুক্ত দুই কর্মকর্তার বদলির আদেশ দেন। প্রজ্ঞাপন অনুযায়ী, মামুনার রশিদকে চট্টগ্রামের সন্দ্বীপে এবং নবাবকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়ায় স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে