শৈলকুপায় সারের দাবীতে কৃষকের সড়ক অবরোধ

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৬ পিএম
শৈলকুপায় সারের দাবীতে কৃষকের সড়ক অবরোধ

ঝিনাইদহের শৈলকুপায় রাসায়নিক সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা শনিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় কৃষকরা জানান, সার নিতে গাড়াগঞ্জ পুরাতন বাজারের আওয়ামিলীগের স্থানীয় সাবেক  সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার এর  মালিকাধীন প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজে গেলে ডিলারের পক্ষ থেকে সার দেওয়া হবে না বলে জানানো হয়। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকুপা আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  গাড়াগঞ্জ এলাকার কৃষক আব্দুল হালিম জানান সকালে সার নিতে আসলে সরকারি বিসিআইসি ডিলার শুভ এন্টারপ্রাইজের মালিক জানান, আজ দেওয়া হবে না। এমন খবর শোনার পর কৃষকরা উত্তেজিত হয়ে পড়ে  গাড়াগঞ্জ শৈলকুপা আঞ্চলিক মহাসড়ক  গাছ ফেলে অবরোধ করে এমন  খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সার দেওয়ার ব্যবস্থা করেন। পরে সার দেওয়া শুরু হলে কৃষকরা অবরোধ তুলে নেন। কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান  জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলেও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে