গাংনীতে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম
গাংনীতে বিএনপি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণনাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাসপাতাল বাজারে এ সভা  অনুষ্ঠিত হয় । পরে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। গাংনী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র  সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান,গাংনী  উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা,রাইপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি উপাধ্যক্ষ মো: নাসির উদ্দিন, মেহেরপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান,উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম।

এসময় বিএনপি নেতা শাহজাহান সেলিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার, বিএনপি নেতা নুরুজ্জামান হকা, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মফিজ উদ্দিন, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক,বিএনপি নেতা নুর ইসলাম,সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, পৌর বিএনপি নেতা আব্দুল গনি, এনামুল হক, যুবদল নেতা সাহিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, বিএনপি নেতা রাশেদ আহমেদ, যুবদল নেতা মিজানুর রহমান তোতা, যুবদল নেতা রহিদুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি দলের পৌর শাখার সভাপতি সুলেরী আলভী।

আপনার জেলার সংবাদ পড়তে