শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫১ পিএম
শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শ্রীমঙ্গলের ৪৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের আয়োজনে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন জারু। অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১২৯ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীমঙ্গলের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত এ সাফল্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় নতুন প্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে