তজুমদ্দনে পরিবহন কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম সাদী; তজুমদ্দিন, ভোলা) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৬ পিএম
তজুমদ্দনে পরিবহন কালে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

ভোলার তজুমদ্দনে কোস্ট গার্ডের অভিযানে পাচার সন্দেহে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়েছে। উপজেলার চরমোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজারের খাল থেকে ১৬০ ব--া (৮ হাজার কেজি) সার ষ্টেলবডি ট্রলারসহ আটক করা হয়।  শনিবার (০৬ সেপ্টেম্বর)  সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তবে বিসিআইসি সার ডিলার বৈধভাবে কয়েকজন ব্যবসায়ীর কাছে বিক্রি করার দাবী করেন।

কোস্ট গার্ডে কর্মকর্তা বলেন, ভোলার তজুমুদ্দিন থানাধীন চরমোজাম্মেল  মুক্তিযুদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে গত ৫ সেপ্টেম্বর ২০২৬ শনিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি স্টিল বডি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার সন্দেহে বহনকৃত প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১৬০ ব--া (৮ হাজার কেজি) ইউরিয়া সারসহ  ১ টি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। এসময়, বহনকারীরা কোস্ট গার্ডের উপ-ি’তি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল ও  স্টিল বডি ট্রলার পরবর্তী আইনানুগ ব্যব-’া গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বিসিআইসি সার ডিলার মোশাররফ হোসেন দুলাল জানান, ৪ সেপ্টেম্বর তারিখে চরমোজাম্মেল এর কয়েকজন ব্যবসায়ীর কাছে প্রায় ২০০ ব--া সার বিক্রি করা হয়েছে। তারা একত্রিত হয়ে একসাথে সার গুলো একটি স্টীলবডি বোট দিয়ে বহন করছিল। চরের মুক্তিযোদ্ধা বাজারের ঘাট থেকে কোস্টগার্ড জব্দ করেন।  যার ক্যাশমেমো সংরক্ষিত আছে। তবে কোস্ট গার্ড দেখে শ্রমিকরা ভয়ে পালিয়ে গিয়েছিল।

উপজেলা কৃষি অফিসার মোঃ ইব্রাহিম জানান, উপজেলায় পাঁচজন বিসিআইসি সার ডিলার রয়েছে। জব্দকৃত ১৬০ ব--া ইউরিয়া সার মেসার্স মোশাররফ হোসেন এর নিকট থেকে চরের ১০/১২ জন বিক্রেতা ক্যাশম্যামোর মাধ্যমে ক্রয় করেন। পরিবহনের সুবিধার্থে তারা এক বোটে বহন করছিলেন। তারপরও এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ মনিটরিং অব্যাহত আছে। গাফেলতি পেলে ব্যব-’া নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে