কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

এফএনএস (মাহফুজ খন্দকার; কুড়িগ্রাম) : | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৫১ পিএম
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

কুড়িগ্রামে সময়মতো সার না পাওয়া ও বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ হয়ে উঠেছেন কৃষকেরা। ডিলারের টালবাহানায় ক্ষোভ আরও বেড়ে গেলে গোডাউনে ভাঙচুর শুরু করেন স্থানীয় কৃষকেরা। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার (০৬ সেপ্টেম্বর)  জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে সার কিনতে এসে বিপাকে পড়েন স্থানীয় কৃষকেরা। অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারের কাছ থেকে সার না পেয়ে দিনের পর দিন ঘুরতে হয়েছে তাদের।

এ ছাড়া নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং সার দেওয়ার ক্ষেত্রে নানা টালবাহানার অভিযোগও করেন কৃষকেরা। এসব নিয়ে ডিলারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ কৃষকেরা ডিলারের সার গোডাউনের বেড়া ভাঙচুর শুরু করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।কৃষকদের অভিযোগ, কৃষি মৌসুমে সময়মতো ও ন্যায্যমূল্যে সার না পেলে চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়বে উৎপাদন খরচ। এ ঘটনায় সার সরবরাহ ও বিক্রির বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে