আশাশুনিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৭ পিএম
আশাশুনিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি আমিনুর গাজীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ এর নেতৃত্বে এসআই নাসির উদ্দিন, তারিকুর রহমান শুভ, এএসআই এমদাদুল হক, মিজানুর রহমান, সেলিম শেখ গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় শফিউদ্দিন গাজীর ছেলে আমিনুর রহমান গাজীকে কুড়িকাহনিয়া হাই স্কুল মোড় থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। 

থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ সাংবাদিকদের জানান, আমিনুরের বিরুদ্ধে থানায় আজকের মামলাসহ ১৮টি মাদক মামলা রয়েছে। এছাড়া সিডিআরসহ পূর্বে আরও ১০-১৫টা মাদক মামলা রয়েছে বলে তিনি জানা


আপনার জেলার সংবাদ পড়তে