পদোন্নতি পেয়েছেন আলোচিত সিনিয়র মৎস্য অফিসার আলম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১ পিএম
পদোন্নতি পেয়েছেন আলোচিত সিনিয়র মৎস্য অফিসার আলম

মেঘনা নদী ঘেরা বরিশালের হিজলা উপজেলার আলোচিত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম পদোন্নতি পেয়েছেন। মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. খালেদ কনকের গত ৬ সেপ্টেম্বরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা গেছে, মোহাম্মদ আলমকে জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর মুন্সীগঞ্জের সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি করা হয়েছে। পাশাপাশি মোহাম্মদ আলম মৎস্য অধিদপ্তরে উপ-পরিচালক (চিংড়ি) শাখায় সংযুক্তি থেকে দায়িত্ব পালন করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে ওই (আলম) কর্মকর্তার কাছে রক্ষিত সকল দায়িত্বভার বরিশাল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।

অপরদিকে সোমবার বিকেলে মোহাম্মদ আলমের পদোন্নতির খবর সর্বত্র ছড়িয়ে পরলে বরিশাল জেলার সুশীল সমাজের নেতৃবৃন্দরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যাপক পোস্ট করেছেন।

উল্লেখ্য, প্রতিবছর মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সরকারের নির্দেশ শতভাগ পালন করতে গিয়ে অসংখ্যবার অসাধু জেলেদের হামলার স্বীকার হয়েছেন সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম। তারপরেও তিনি সরকারের নির্দেশ পালনে কখনও পিছু হটেননি। বিভিন্ন কৌশল অবলম্বন করে দিন-রাত সমানতালে নিজের জীবন বাঁজি রেখে তিনি (আলম) সরকারের নির্দেশ শতভাগ পালন করে সফল হয়েছেন। এছাড়াও নিষিদ্ধ কারেন্টজাল, চরঘেরা জাল, পাঙ্গাসের পোনাধরা চাঁই, চায়না দূয়ারী জাল, ইলেকট্রিক শর্ট দিয়ে মাছ ধরা সহ অসাধু জেলেদের সবধরনের কৌশলকে ধ্বংস করতে ব্যাপক অভিযান পরিচালনা করে সফল হয়েছেন সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম। তার (মোহাম্মদ আলম) এ সাহসীকতার সুফল হিসেবে মেঘনা নদীতে এখন বিপুল পরিমান মাছ পাচ্ছেন জেলেরা। এসব কারণেই বরিশাল জেলাজুড়ে মোহাম্মদ আলমের ব্যাপক সুনাম ছড়িয়ে পরেছে।

আপনার জেলার সংবাদ পড়তে