গতকাল মঙ্গলবার ৮ সেপ্টেম্বর কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে, কাহারোল এরিয়া ডেডেল পয়েন্ট প্রোগাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বিদ্যালয় হতে শিশু ঝরে পড়া নিরশনে আর্দশ কাহারোল উপজেলা ঘোষনা, বাল্য বিাবহ ও শিশু শ্রম মুক্ত কাহারোল উপজেলা ঘোষনা উদ্যোগের প্রথম বার্ষিকি উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
কাহারোল উপজেলা নিবার্হী অফিসার মোকলেদা খাতুন মিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশন চন্দন জাকারিয়াস গমেজ, ডিরেক্টর অপারেশন এন্ড টেকনিক্যাল প্রোগাম লিমা হান্না দারিং, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো: সেলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান লিমন ও ইউপি চেয়ারম্যান আসম মোনয়ারুজ্জামান সহ বিভিন্ন অভিভাবক সহ তাদের জীবনের হতিবাচক পরিবর্তনের বাস্তব চিত্র তুলে ধরেন।