চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসহাক আলী। প্রধান অতিথির বক্তব্য দেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন,ইিপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার, বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার, পূবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী সহ অনেকে।