আগৈলঝাড়ায় থানার ওসির নেতৃত্বে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৬

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৪ পিএম
আগৈলঝাড়ায় থানার ওসির নেতৃত্বে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৬

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) আগৈলঝাড়া থানা অফিসা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্ব উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আগৈলঝাড়া থানা অফিসা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ

কোটালীপাড়া থানার রামশীল গ্রামের বিপ্লব মন্ডল (২৪)কে  আগৈলঝাড়া উপজেলার  রাজিহার ইউনিয়নের বড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও আগৈলঝাড়ার পতিহার গ্রামের কানাই বালার বাড়ির সামনের তিন রাস্তার মোড় থেকে জাকির হোসেন (৩০) ও সজিব হোসেন (২৩), উপজেলার পশ্চিম মোল্লাপাড়া গ্রামের ত্রিমুখী মোড়ে নুরুল ইসলামের দোকানের সামনে অভিযান চালিয়ে হৃদয় বৈদ্য (২৬), নয়ন হালদার (২৫) ও তপু বালা (২০)গ্রেফতার করা হয়।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। উপজেলার কোথাও মাদক বিক্রি ও সেবনের সুযোগ দেওয়া হবে না এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গ্রেফতারকৃত ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনে মামলা হয়েছে। তাদেরকে বরিশাল  আদালতে হাজির করাহলে আদালতে নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে