খুলনায় হত্যার উদ্দেশ্যে ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৮ পিএম
খুলনায় হত্যার উদ্দেশ্যে ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

খুলনার নগরীতে হত্যার উদ্দেশ্যে ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনি প্রাণে বেঁচে যান। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে খুলনা মহানগরীর বাগমারা এলাকায় গুলির ঘটনাটি ঘটে। ঘটনার পরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে ৮৪ শের এ বাংলা রোডস্থ হাজী বাড়ি মোড়ের সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাগমারা মেইন রোডে মা মটরস'র মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিল ভাঙ্গারি ব্যবসায়ী আশিক। এর কিছুক্ষণ পরে আশিককে লক্ষ্য করে দুই যুবক এসে গুলি করে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে প্রাণে বেঁচে যায় তিনি। এরপর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে এলাকার একটি সূত্র জানায়, দুর্বৃত্তরা খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য। এর আগে তারা একবার আশিকের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নিয়েছে। তবে হামলার কারণটা ওই সূত্র নিশ্চিত করে বলতে পারেনি। খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। গুলির বিষয়টি জানার চেষ্টা করছি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে