বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দিন ব্যাপী নানা অয়োজনের মধ্য দিয়ে দিবসটি পারন করেছে ঈশ্বরদী উপজেলা মহিলা দলের নেত্রীসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের তত্ত্বাধানে দিন ব্যপী আয়োজনের মধ্যে সকালে শহরের রেলগেটস্থ বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে সন্ধ্যায় ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল হতে বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের স্টেশন রোড প্রদক্ষিণ শেষে বাজারের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।
দিনব্যাপী আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন ঈশ্বরদী পৌর মহিলা দলনেত্রী নুসরাত জাহান মৌসুমী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সেন্টু সরদার, যুগ্ম আহ্বায়ক আক্কাস আলী খাঁন, পৌর বিএনপির আহ্বায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান, মহিলাদল নেত্রী সুমাইয়া ইসলাম উর্মি, স্মৃতি আক্তার, সোনিয়া আক্তার, সানজিদা রহমান, লিমা খাতুন, লিজা খাতুন, সন্ধ্যা, মিলি প্রমূখ।
এসময় বক্তারা দেশ গঠনে নারীদের নানা ভূমিকার কথা তুলে আলোচনা করেন। তারা বলেন, নারীদের এগিয়ে নিতেই মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহিলা দল গঠন করে ছিলেন। বাংলার আপোষহীন নারী নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেখিয়ে গেছেন। কিভাবে নারী নেতৃত্ব দিতে হয়। আমরা চাই আপনারাও বেগম জিয়ার দেখানো পথ ধরেই দেশকে এগিয়ে নেবেন।