গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৬ পিএম
গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকাল পত্রিকার পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জয়ী আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয় আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ সমাবেশের গোমস্তাপুর শাখার সভাপতি মোরশেদুল ইসলাম সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং বিতর্ক প্রতিযোগিতার অন্যতম বিচারক সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম।

প্রতিযোগিতায় গোমস্তাপুর উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে