ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক প্লেট ও প্যাকেট জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১৬ পিএম
ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক প্লেট ও প্যাকেট জব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট বিক্রি ও রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের ব্যবসায়ী নওশেদ আলীকে  ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বিক্রির জন্য দোকানে রাখা নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ  করা হয় । বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ সদস্য, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে