মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২০ পিএম
মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

যশোরের মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজের শিক্ষক মিলনায়তনে  এক অনাড়ম্বর পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আফরোজা মাহমুদের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করে কর্মজীবন সম্পন্নকারী যেসব গুণি শিক্ষক ও কর্মচারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে তাঁরা হলেন জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক কনিকা দত্ত, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এম. আলাউদ্দীন, ইংরেজি বিভাগের সহাকারী অধ্যাপক রঞ্জিতা মন্ডল, প্রধান হিসাব সহকারী মোঃ আব্দুল আজিজ, চতুর্থ শ্রেণির কর্মচারী হাসেম আলী ও আব্দুল মোতালেব। 

ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ সময় সংবর্ধিত বিদায়ী শিক্ষক-কর্মচারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা ক্রেষ্ট এবং বিশেষ উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অধ্যাপক মুহিববুল্লাহ ও অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার।

আপনার জেলার সংবাদ পড়তে