চাটমোহরে তিন দিনব্যাপী কালিপূজা অনুষ্ঠিত

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:১৩ পিএম
চাটমোহরে তিন দিনব্যাপী কালিপূজা অনুষ্ঠিত

পাবনার চাটমোহরে তিন দিনব্যাপী কালিপূজা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের পুরাতন বাজার শ্রী শ্রী জয় কালিমাতা বিগ্রহ মন্দিরে এই পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ছিল পূজা অর্চনা,পাঠাবলি,সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ। গত ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত কালিপূজায় অসংখ্য ভক্তের সমাগম ঘট্ েকালিমাতা বিগ্রহ মন্দিরের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক রথীন্দ্রনাথ কুন্ডু ও কোষাধ্যক্ষ তরুন কুমার পাল জানান,প্রতি বছরের ন্যায় এবারও বাৎসরিক এই পূজার আয়োজন করা হয়। পূজা অনুষ্ঠানে ঝংকার নাট্যগোষ্ঠি পরিবেশন করে নাটক ‘জেল থেকে বলছি’ ও ‘জীবন নদীর তীরে’।

আপনার জেলার সংবাদ পড়তে