কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩২ পিএম
কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
গাজীপুরের কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন শ্বারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে বিএনপি নেতৃবৃন্দের সাথে পূঁজারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূঁজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। পূঁজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ চন্দ্র পালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলায়মান মোল্লা, কাপাসিয়া দলিল লেখক সমিতির সভাপতি মো মেজবাহ উদ্দিন, যুবদল নেতা মহিবুর রহমান, পরাগ, মোস্তাক আহমেদ প্রমুখ। উপজেলার বিভিন্ন অঞ্চলে অবস্থিত দুর্গাপূঁজা মন্দির কমিটির নেতৃবৃন্দের মাঝে জীবন ভৌমিক, স্বপন ভৌমিক, দীলিপ কুমার মজুমদার, মনোরঞ্জন, চন্দন রক্ষিত, নারায়ণ চন্দ্র, অমল চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পূঁজারীদের বিভিন্ন দাবীর প্রেক্ষিতে বিএনপি নেতৃবৃন্দ তাদের আশ্বাস ও প্রতিশ্রুতি প্রদান করেন। এবছর বিগত দিনের চেয়ে আরো বেশি জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে দুর্গাপূঁজা উদযাপন এবং বেশি সংখ্যক প্রতিমার অংশগ্রহণে সফল ভাবে দশমী অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান প্রদান করেন।
আপনার জেলার সংবাদ পড়তে