আশাশুনির বুধহাটায় জামায়াতের কর্মী সমাবেশ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫১ পিএম | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫০ পিএম
আশাশুনির বুধহাটায় জামায়াতের কর্মী সমাবেশ

আশাশুনি উপজেলার বুধহাটায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮.৩০ টায় বুধহাটা দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বুধহাটা ৬নং ওয়ার্ডের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম। জামায়াত নেতা আবুল কালামের সভাপতিত্বে সমাবেশে ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি রবিউল ইসলাম, নায়েবে আমির মাওঃ আব্দুস সালাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

অপরদিকে কুল্যা ইউনিয়নের ৪, ৫ ও ৭নং ওয়ার্ডে পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন, কুল্যা ইউনিয়ন জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওঃ ইউসুফ আলী। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল। 

প্রধান অতিথির বক্তব্যে এড. আব্দুস সোবহান মুকুল বলেন, “আমাদের পথচলার মূলশক্তি হলো আপনাদের ত্যাগ, পরিশ্রম, ঐক্য ও আন্তরিকতা। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান, মানুষের কথা শুনুন এবং ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করুন। সংগঠনের প্রতিটি দায়িত্বকে আমানত মনে করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করুন।

আপনার জেলার সংবাদ পড়তে