চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতনতা মুলক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। সভায় ডেঙ্গু সচেতনতা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উপজেলা ও পৌরসভা বিএনপির আহবায়ক যথাক্রমে নূর মোহাম্মদ ও জাগির হোসেন, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিযাজ মোর্শেদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিএন সিসি , স্কাউট, গার্ল গাইট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধি,শিক্ষার্থীগন, জনপ্রতিনিধিবৃন্দ। পরে উপজেলা পরিষদ, পৌরসভার বিভিন্ন স্হানে পরিচ্ছন্ন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।
গতকাল শনিবার ১২ সেপ্টন্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ৩ মাস ব্যাপী বিশেষ এই কর্মসূচির গতকাল
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এম পি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন, হাটহাজারী এ উপলক্ষে বিস্তারিত কার্যক্রম গ্রহণ করেন উক্ত অনুষ্ঠান হতে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়গুলোতে নিজ নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়।
মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের আওতায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এই অভিযানে পর্যায়ক্রমে সকল জায়গায় সবাইকে সম্পৃক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে এবং পরিচ্ছন্ন হাটহাজারী গড়ে তুলতে আহবান জানানো হয়। সরকারের এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহার ও পালি কলেজ চত্বরে গতকাল পরিচ্ছন্ন অভিযান আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। সভায় ডেঙ্গুর প্রজনন কেন্দ্র উপজেলার আওতাধীর হাটবাজারের ময়লা আবর্জনা ফেলানোর স্হান ও বিভিন্ন পুকুর ডোবায় বিশেষ করে অংশীদারী পুকুরে অংশীদারদের মধ্যে বিরোধ ও সমন্বয়হীনতার কারনে ফেনার জমে মশার প্রজনন কেন্দ্র গুলো জরুরি পরিস্কার পরিচ্ছন্ন করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। তাছাড়া উপজেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মুলক সভা আয়োজন করাকে প্রধান্য দেওয়া হয়।