শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৭ পিএম
শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শুক্রবার  রাতে শ্রীমঙ্গল থানাধীন  রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), গারো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭) এবং স্টাফ লাইনের মৃত জয়নাল মিয়ার ছেলে মোঃ নুর হোসেন (২৯)।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া চা বাগানের বাসিন্দা জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে বলে জানতে পারে পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার এসআই সজিব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করে এবং ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত জমির মিয়া, জিলু মিয়া ও মোঃ নুর হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে