শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৯ পিএম
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে  বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে বিজিবির টহল দল এসব ওষুধ জব্দ করে।বিষয়টি নিশ্চিত করছেন ময়মনসিংহের ৩৯ বিজিবি'র অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্ণেল মো. নুরুল আজীম বায়েজিদ ।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাতা এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে। জব্দকৃত ভারতীয় এসব ওষুধের সিজার মূল্য পাঁচ লাখ হাজার চার শত পচিশ টাকা।