টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন; বিশেষ প্রতিনিধি | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪১ পিএম
টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পশ্চিম থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাতে টঙ্গীবাজার এবং সাতাইশ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাদেরকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওসমান আলী (৬৭), গাজীপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন (৪৫) এবং গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয়কর্মী মো. নজরুল ইসলাম (৩৬)। পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কয়েকজন নেতাকর্মী টঙ্গীর সাতাইশ রাজনগর এলাকায় জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় যুবলীগ নেতা মনির হোসেন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপর সহযোগিরা পালিয়ে যায়। অপরদিকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) একই রাতে টঙ্গীবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিজ বাসা থেকে আওয়ামী লীগ নেতা ওসমান আলীকে গ্রেপ্তার করে । এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের শেষে রোববার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে