দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৫ পিএম
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ ১ জনকে আটক এবং মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বিজিবি। রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাইডোবা নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ বেগুল বিশ্বাস (৩৫), পিতা-মৃত বাদল বিশ্বাস, গ্রাম-মোহাম্মদপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে ভারতীয়.০২ গ্রাম হেরোইন, ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য (এক লক্ষ ঊনসত্তর হাজার তিনশত) টাকা।

আটককৃত আসামিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ দৌলতপুর উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরবর্তীতে তাকে দৌলতপুর থানায় প্রেরণ করা হয়।

এছাড়া, ১৩ সেপ্টেম্বর ২০২৬ রোববার  রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর কাঁচা রাস্তার ওপর একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৫ বোতল মদ, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৩০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য (দুই লক্ষ চার হাজার দুইশত) টাকা।

মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় এবং অন্যান্য চোরাচালানি মালামাল কুষ্টিয়া কাস্টমস অফিসে জমা করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে।

আপনার জেলার সংবাদ পড়তে