দৌলতপুরে নারীদের পোশাক পরে চুরি করতে গিয়ে যুবক আটক

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:২০ পিএম
দৌলতপুরে নারীদের পোশাক পরে চুরি করতে গিয়ে যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে মন্ডলপাড়া গ্রামে দিবাগত গভীর রাতে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে এক যুবক আটক হয়েছেন। অভিনব কৌশলে বোরকা ও নারীদের পোশাক পরে চুরি করতে গিয়ে বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তাকে আটক করা হয়। এ সময় পালানোর চেষ্টা করতে গিয়ে ওই যুবক আহত হন। আটককৃত যুবক একই এলাকায় মোঃ ইয়ামিন মন্ডল এর ছেলে ইসরাইল,তিনি আড়িয়া মন্ডলপাড়া গ্রামের মৃত ইয়ামিন মন্ডলের ছেলে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে ইসরাইল চুরির উদ্দেশ্যে আড়িয়া মন্ডলপাড়া গ্রামের মো. কদর আলী, পিতা-মুকছেদ মন্ডল এর বাড়িতে প্রবেশ করেন। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে গেলে তিনি তাদের ওপর অতর্কিত হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

হঠাৎ বাড়ির লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয় জানান,টিপু, পুদ্দার ও রুবেলসহ কয়েকজনের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়।

স্থানীয়রা জানান, পালিয়ে যাওয়ার সময় ইসরাইল রান্নাঘরের চুলার ভেতরে পড়ে শরীরের একটি অংশে আঘাত পান। এরপর দেয়ালের ওপর দিয়ে পালানোর চেষ্টা করলে সেখান থেকেও পড়ে গিয়ে পায়ে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের নিয়ন্ত্রণে তিনি আটক হন। নিকটস্থ থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে হেফাজতে নেয়। পরে তার শরীরে আঘাত থাকায় চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো  হয়। এ বিষয়ে পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে