ফয়সালের মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১০ পিএম
ফয়সালের মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের গজারিয়ায় ফয়সাল নামে এক যুবকের করা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন খান ও রাকিব। রোববার (১৪ সেপ্টেম্বর) ভবেরচর বাজারে এ সংবাদ সম্মেলনে তারা ফয়সালের থানায় দায়ের করা অভিযোগের প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে শাহিন খান ও রাকিব দাবি করেন, ফয়সাল তাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তাদের জড়ানোর বিষয়টি সঠিক নয় বলেও দাবি করেন তারা।

তারা বলেন, “আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্যের ভিত্তিতে এই অভিযোগ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।” এ সময় তারা প্রশাসনের কাছে অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে