বড়লেখায় ভারতীয় ৪ গরু ও ৪০ লিটার মদসহ গ্রেপ্তার ৪

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৯ পিএম
বড়লেখায় ভারতীয় ৪ গরু ও ৪০ লিটার মদসহ গ্রেপ্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা চারটি ভারতীয় ষাঁড় বাছুর ও ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

গতকাল বড়লেখা হাজীগঞ্জ বাজারে গরুর হাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চারটি ষাঁড় বাছুরসহ শাহিন আহমদ (১৯) ও আফজাল হোসেন (২০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা বড়লেখার ডিমাই এলাকার বাসিন্দা।

একই দিন রাতে দক্ষিণভাগ গুলিস্তান এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদসহ রাজিব রবি দাস (২৬) ও রাজু রবিদাস (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা বড়লেখার বড় ময়দান এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।