যশোরের অভয়নগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো: গোলাম রছুল।
এ সময় বক্তব্য রাখেন অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মহিউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, শিক্ষক এস এম ফারুক আহমেদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান, শেখ আবুল কাশেম, জহুরুল ইসলাম, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, নওয়াপাড়া হাইওয়ে থানার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।