কাপাসিয়ায় ১৬ মোটরবাইক ও মাদকদ্রব্যসহ ৪ মাদকসেবী আটক

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম
কাপাসিয়ায় ১৬ মোটরবাইক ও মাদকদ্রব্যসহ ৪ মাদকসেবী আটক
গাজীপুরের কাপাসিয়ায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাসটার্মিনাল এলাকা থেকে ১৬ মোটরবাইক ও মাদকদ্রব্যসহ ৪ মাদকসেবীকে আটক করেছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সরেজমিনে মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসিম আহমেদের নেতৃত্বে পরিচালিত থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬টি মোটরবাইক আটক করা হয়েছে। আটককৃত ১০টি মোটরবাইকের বিরুদ্ধে বিভিন্ন কারণে মামলা এবং ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) যোবায়ের ও ট্রাফিক পুলিশের সার্জেন্ট কামরুল ইসলামসহ পুলিশের বিশেষ টিম অভিযান কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন। পুলিশের বিশেষ অভিযান চলাকালীন দুইটি মোটরবাইকের ৪ আরোহীকে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও সেবনের উপকরণসহ আটক করা হয়। আটককৃত খোদাদিয়া গ্রামের হারুনুর রশিদের পুত্র হাসিবুল (১৮)কে ২ মাস, দস্যু নারায়ণপুর গ্রামের রুহুল আমিন সরকারের পুত্র ইমরান (১৮), কাপাসিয়া গ্রামের জাকির হোসেনের পুত্র মাহাদী (১৮)কে ১ মাস করে এবং বানারহাওল গ্রামের আজহার হোসেন খানের পুত্র সিয়াম খানকে ১৫ দিনের জেল দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে উপজেলা ভূমি অফিসের ব্যাঞ্চ কর্মকর্তা মোঃ সিব্বির আহমেদ সার্বিক সহযোগিতা করেন।
আপনার জেলার সংবাদ পড়তে