চন্দনাইশ উপজেলারস্থ পৌরসভায় এনজিও সংস্থা কারিতাসের উদ্যোগে ৩শত অসহায় পরিবারের মধ্যে প্রত্যেককে ৬হাজার টাকা করে নগদ ১৮লক্ষ টাকা এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা শাওন ভূইয়া,চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক চয়ন হিউবার্ট রিবেরু,চন্দনাইশ এরিয়া ম্যানেজার জসিম উদ্দিন,প্রোগ্রাম অফিসার ডানিয়েল শিপু গমেজ প্রমুখ।পরে অতিথিরা অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।