হিন্দু নেতাদের সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতবিনিময়

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৭ পিএম
হিন্দু নেতাদের সাথে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতবিনিময়

আসন্ন শ্রীশ্রী দুর্গা পূজা ও শারদোৎসব উদযাপন উপলক্ষ্যে বরিশাল বিভাগের সবচেয়ে বেশি পূজা মন্ডব আগৈলঝাড়া উপজেলার সকল পূজামন্ডপের সভাপতি ও সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন এমপি।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রিরির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। একইদিন দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সাথে শারদীয় দুর্গা পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহির উদ্দিন স্বপন এমপি।  সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার।

আপনার জেলার সংবাদ পড়তে