মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে লিটন সরকার (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকার ওই গ্রামের ঠাকুর ধন সরকারের একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে পশ্চিম দিকে মাঠে কৃষিকাজ করতে যাচ্ছিলেন লিটন সরকার। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে লিটন সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে