ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫৫ পিএম
ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের একাংশের আয়োজনে তিন মাস ব্যাপি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে মারবো ডেঙ্গু গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শোভন পাল।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় যুবদলের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাকারিয়া পিন্টুর নির্দেশনায় আজ ঈশ্বরদীতে জনসচেতনতা বৃদ্ধির র‌্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও রাস্তার পাশের জঙ্গল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বক্তারা আরও বলেন, এই মৌসুমে দেশে ডেঙ্গুর পাদুরভাব অনেকাংশে বেড়ে যায়। টানা ৩-৪ দিন স্বচ্ছ পরিষ্কার পানি জমাটবদ্ধ থাকলে সেখানে ডেঙ্গুর লাভা সৃষ্টি হয়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টপ, বিভিন্ন ভাঙ্গা সামগ্রী এবং তিন দিনের বেশি জমে থাকা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখবেন এবং অন্যদেরকে পরিষ্কার রাখার জন্য পরামর্শ প্রদান করবেন। পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন আহবায়ক টুটুল সরদার, সদস্য সচিব শাহাবুদ্দিন সেন্টু সরদার, পৌর বিএনপির আহবায়ক ইসলাম হোসেন জুয়েল, সদস্য সচিব আনোয়ার হোসেন জনি, বিএনপি নেতা আনোয়ারুল বিশ্বাস, আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হীরক সরদার, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল হক মুকুল, রাশেদুল ইসলাম রিপন, মাহাবুল হোসেন, মাহামুদুর রহমান রিয়াদ,সাইদুল ইসলাম,  আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর হোসেন, সেলিম চৌধুরী, কলেজ ছাত্রদল নেতা মাহমুদুল ইসলাম শাওনসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে