চাম্পাফুল আ প্র চ মাধ্যমিক বিদ্যাপীঠে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ এএম
চাম্পাফুল আ প্র চ মাধ্যমিক বিদ্যাপীঠে অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেল ও প্রগতিশীল জোটের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিভাবক সদস্য পদে তারুণ্যের ঐক্যবদ্ধ উন্নয়ন প্যানেলের ইব্রাহিম হুসাইন ২৫৭ ভোট, জাকির হোসেন (সর্বোচ্চ) ২৮৪ ভোট, মিজানুর রহমান ২৮১ ভোট ও মো. সাইফুল্লাহ ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রগতিশীল জোটের প্রার্থী হারুন অর-রশিদ ২৪৬ ভোট, দীনবন্ধু মজুমদার ২৪৯ ভোট, ইউনুছ আলী ২৪৫ ভোট ও কামরুজ্জামান ২৪৩ ভোট পেয়েছেন।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে সাবিতুন নাহার ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাছলিমা খাতুন পেয়েছেন ২৩৮ ভোট। নির্বাচনে মোট ৭০৬ জন ভোটারের মধ্যে ৫৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২২টি পুরুষ ও ১২টি মহিলা ভোট বাতিল হয়। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সহকারী শিক্ষক আবু হাসান, দীনবন্ধু মিস্ত্রী ও রোকসানা পারভীন নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সহকারী শিক্ষক ফারুক হোসেন, মহাদেব মিত্র ও মিলি রানী মন্ডল। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন (অতিঃ দাঃ)। সহকারী ছিলেন ফরিদ হোসেন, দেবপ্রসাদ বিশ্বাস, খাইরুল বাশার, ফারুক হোসেন ও মনিরুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে