ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির উদ্দোগে

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষচারা বিতরণ

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৮ পিএম
ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষচারা বিতরণ

নওগাঁর ধামইরহাটে ঢাকাস্থ ধামইরহাট -পত্নীতলা কল্যাণ সমিতির উদ্দোগে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৩৩ দেশের মধ্যে ৩য় স্থান অর্জনকারী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় ডাকবাংলো অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ধামইরহাট -পত্নীতলা কল্যান সমিতির সভাপতি প্রফেসর আখতার হোসেন। ঢাকাস্থ সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন ‘বাপা’র সাধারণ সম্পাদক পরিবেশবিদ মোঃ আলমগীর কবিরের সঞ্চালনায় শিক্ষার্থীদের দায়িত্ব-কর্তব্য নির্দিষ্ট লক্ষ নিয়ে অগ্রসর হওয়ার দিক নির্দশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন। ঢাকাস্থ ধামইরহাট -পত্নীতলা সমিতির সাধারণ সম্পাদক এ আর এম সাদাত এর সার্বিক ব্যাবস্থপনায় শিক্ষার্থীদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিশেষ অতিথি পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, ওসি মিন্টু রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সহ সভাপতি প্রভাষক আবাবিল হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, অর্থ সম্পাদক তানভির আলম প্রমুখ। অনুষ্ঠানে অভিভাবক মধইল আলিম মাদরাসার সহকারি শিক্ষক আব্দুর রশিদ কান্না জড়িত কণ্ঠে অনেক কষ্টে পিতা-মাতার অনেক কষ্টে উপার্জিত অর্থের অপচয় করে বিলাসী ছাত্র জীবন অতিবাহিত না করে লেখাপড়ায় গুরুত্ত দিয়ে মানবিক মানুষ হতে আহবান জানান। সব শেষে ৯০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট, সনদ, কলম ও ১টি করে গাছের চারা প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে