রাজধানীর ফার্মগেটের তেজগাঁও কলেজ এলাকায় গোপন বৈঠক করার সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ডিএমপির তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। পুলিশ কর্মকর্তা জানান, তেজগাঁও কলেজ এলাকায় একটি গোপন বৈঠক চলছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।
তিনি বলেন, আটকদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয়, তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত কিংবা বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।