ভেড়ামারায় গনধর্ষন, ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) :
| আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ এএম | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম
ভেড়ামারায় গনধর্ষন, ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী

প্রথমে অপহরন। তারপর ৪ জনের সংঘবদ্ধ দল ২ ঘন্টা ধরে চালালো পাশবিক নির্যাতন। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে দেওয়া হলো বাড়ির পাশের এক নির্জন মোড়ে। সেখান থেকেই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন মৃত্যুর সাথে পঞ্জা লড়ে শনিবার রাত আড়াই টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই তরুনী। পাশবিক এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগরে। 

সূত্র জানিয়েছে,  গত ১৫ সেপ্টেম্বর রাত ৯ টায় গোলাপনগর বাজারের পার্লারে সেজে গুঁজে নিজ বাড়ি ফকিরাবাদ বখশিপাড়ায় ফিরছিলেন তমা খাতুন (২০)। সে ওই এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে। রাস্তা থেকেই একটি মোটরসাইকেল তার গতি রোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। স্থানীয়দের ধারনা, কোন অজ্ঞাত স্থানে তাকে নিয়ে গিয়ে অনুমানিক ৪/৫ জনের সংঘবদ্ধ একটি দল উপযুপরি ধর্ষন করে পাশবিক নির্যাতন চালায়। এরপর রাত ১২ টার দিকে বখশীপাড়ার নির্জন মোড়ে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। রাত সাড়ে ১২ টার পর পরিবারের সদস্যরা ওই তরুণী কে উদ্ধার করে রাত ১টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই রেফার্ড করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ৪ দিন চিকিৎসা শেষে আজ ১৯ সেপ্টেম্বর শনিবার রাত আড়াই টার দিকে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ বিষয়ে অপহরণের পর দিন নিহতের মা কাজলী খাতুন বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে,  নিহত তমার দেড় বছর আগে বিয়ে হয় গোলাপনগর এলাকার আবু বক্করের সাথে।  গত দেড় মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তমা কে অপহরণ, অতঃপর পাশবিক নির্যাতনের ঘটনায় স্বামী বক্করের সংশ্লিষ্টতা থাকতে পারে। ভেড়ামারা থানা পুলিশ ইতোমধ্যে তার স্বামীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

নিহত তমার মামাতো ভাই যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, তমা অত্যান্ত ভালো একটা মেয়ে। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যার পর গোলাপনগর বাজার থেকে তাকে অপহরণ করা হয়। ৪ জনের সংঘবদ্ধ  একটি দল উপযুপরি ধর্ষন শেষে মুমূর্ষু অবস্থায় তাকে ফেলে দেয় বাড়ির পাশের একটি নির্জন মোড়ে। ৪ দিন পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত  রকিবুল ইসলাম, জানিয়েছেন,  এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।  ঘটনার সাথে  সংশ্লিষ্ট থাকার অভিযোগে নিহত তমার সাবেক স্বামী আবু বক্কর কে আটক করা হয়েছে।  তাকে জিজ্ঞেসাবাদ চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে