আটটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি চোর চক্রের দুই চোর বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রাম থেকে শনিবার তাদের গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তাদের কাছথেকে মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার সকাল এগারোটায় বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল এলাকা ও বাকাল ইউনিয়নের সরবাড়ী গ্রাম সহ উপজেলার বিভন্ন স্থানের বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়।একটি চোরচক্র দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করছে। আগৈলঝাড়া থানা পুলিশ অভিজান চালিয়ে উপজেলা সেরাল গ্রামের মো. আবুল বাশার সন্যমতের ছেলে জামাল সেরনিয়াবাত (৩২) এবং একই গ্রামের সুলতান ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়া (১৯)কে পল্লীবিদ্যুৎ আগৈলঝাড়া ডিজিএম মো. সিদ্দিকুর রহমান জানান, চলতি বছরে আগৈলঝাড়া ৮টি স্থানে বিদ্যুৎ ট্রান্সফরমার চুরিহয়। আমরা প্রতিটি ঘটনায় মামলা করেছি। এই প্রথম রোচ আটক হয়েছে।
আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি চক্রের দুই চোরকে শনিবার গ্রেফতার করা হয় এবং ট্রান্সফরমার চুরির যাওয়া আনসিক মালামাল উদ্ধার করাহয়। বাকি মাল উদ্ধারে অভিজান চলছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রফতারকৃতদেরকে শনিবার দুপুরে বরিশাল আদালতে হাজির করা হলে আদালতের নিদের্শে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।