হজ পালনকারীদের সম্মানে নীলফামারীতে হাজীদের সংবর্ধনা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৫ পিএম | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৫ পিএম
হজ পালনকারীদের সম্মানে নীলফামারীতে হাজীদের সংবর্ধনা

নীলফামারীতে পবিত্র হজ পালনকারী হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শহরের মাকার্জ মসজিদ সংলগ্ন রহমানিয়া মাদ্রাসায় সদর উপজেলা ও পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে জেলা হাজী কল্যাণ সমিতি।

অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা হাজী কল্যাণ সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট আলহাজ্ব এন কে আলম চৌধুরী। বিশেষ অতিথি জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন এবং পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান।

জেলা হাজী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাওলানা ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সদর উপজেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা নুরুল আমিন কাছেমীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও হজ পালনকারী হাজীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হজের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে