চাঁদপুর মেডিকেল কলেজে ‘আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস’ পালিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪০ পিএম
চাঁদপুর মেডিকেল কলেজে ‘আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস’ পালিত

চাঁদপুর মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের উদ্যোগে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। "সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সবার অংশগ্রহণ প্রয়োজন-দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান" প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় জেলা হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশীদ এবং ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম. মাহাবুবুর রহমান। এছাড়াও অন্যদের মধ্যে আরও  উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সোহেল এবং সহকারী অধ্যাপক ডা. মো. নোমান হোসেন সহ হাসপাতাল ও মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।  

আলোচনা সভায় বক্তারা বলেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অক্ষমতা রোধে ঝাড়ফুঁক বা ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি। সময়মতো সঠিক চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম গ্রহণের মাধ্যমে সর্পদংশনে আক্রান্ত রোগীর জীবন বাঁচানো সম্ভব। এ বিষয়ে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে