মান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভা

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) :
| আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:৩৯ পিএম | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৬ পিএম
মান্দায় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ কমিটির পরিচিতি সভা

নওগাঁর মান্দায় ‘বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ’ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু প্রধান অতিথি ছিলেন।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ নওগাঁ জেলা শাখার আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, সদস্য সচিব মাষ্টার মো. ইব্রাহীম খলিল, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মাষ্টার, ইউনুছ আলী ও জাহানারা বেগম কাজল, জেলা শ্রমিকদলের নেত্রী শাহিনা আক্তার লাকী প্রমুখ।

সংগঠন সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান ফিরোজকে সভাপতি, মোজাদ্দিদ আল মামুনকে সাধারণ সম্পাদক এবং সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক করে ৮১ সদস্য বিশিষ্ট ‘বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদ’ মান্দা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে