কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৭ নং দিঘীরপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো: নাসির উদ্দিন সোহাগ বলেন, মানবতার সেবা এবং মানবচিন্তা এই হলো তার একমাত্র লক্ষ্য। সমাজ থেকে মাদক নিরোধ করা তার যুদ্ধ। তিনি তার ইউনিয়নে গাছ রোপন থেকে শুরু করে সমাজের যেকোন কাজ করে সমাজকে ভালোভাবে গড়ে তোলার উপায় খুজে বের করছেন বছরের পর বছর ধরে। তিনি বিবিএ এবং এমবিএ পাস করেছেন বেশ কয়েকবছর আগে। বর্তমান যুব সমাজকে ভালো পথে এগিয়ে আনার জন্য নিজের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দিঘীরপাড় ইউনিয়নে যেখানে খবর পাচ্ছেন দু:খী মানুষ চলতে পারে না। তাদেরকে চলার পথ করার জন্য ব্যবসা-বাণিজ্য করার পথে নিয়ে যাচ্ছেন। তিনি ছাত্রজীবন থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে বিলিয়ে দিতে চাচ্ছেন। তার ১৩ দফা দাবির মধ্যে লাইব্রেরী প্রতিষ্ঠা, শীতকালিন বস্ত্র বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি, সেবার তরি নামক একটি কর্মসূচি প্রতিষ্ঠা করেছেন। চিকিৎসা ক্ষেত্রে ফ্রি চিকিৎসার ও ব্যবস্থা করেন। পরীক্ষার্থীদের উৎসাহের জন্য সংবর্ধনা। বিভিন্ন মসজিদ ও মন্দিরে উন্নয়নমূলক কাজে অনুদান, অসহায় ও দুস্থ মানুষের সেবায় সর্বদায় নিজেকে নিয়োজিত রাখার পরিকল্পনা করে বাস্তবধর্মী কাজ করছেন। সৎ ও নিষ্ঠার সাথে গ্রাম্য বিচার ব্যবস্থা করে এলাকায় সুনাম অর্জন করেছেন বলে এলাকাবাসী থেকে জানা গেছে। তার একটি পরিচয় আছে তিনি কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক প্রয়াত এমপি মজিবুর রহমান মঞ্জুর ভাতিজা।