ভোলা-২ আসনের এমপি হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজনন ধ্বংস করতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বিএনপি। রবিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে স্থানীয় নেতা কর্মীরা গ্রামীণ ঘন জনবসতিপূর্ণ এলাকার সাহেব বাড়ি সংলগ্ন প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্য খালের কচুরিপানা অপসারণ করেন।
ওই এলাকার লোকজন জানায়, বাংলাবাজারেরসাথে সংযোগ এ খালে গত কয়েক বছর ধরে কচুরিপানা থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে এলাকার চাষাবাদী কৃষকদের খুবই অসুবিধা হতো। এতদিন খালটি
অপরিচ্ছন্ন থাকার ফলে এডিস মশার প্রজননের কারখানা ছিল। পরিষ্কার-পরিচ্ছন্নতার এ অভিযানে ইউনিয়ন বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, যুবদলের সাধারণ সম্পাদক আজাদ বেপারী, ছাত্রদলের সভাপতি মোঃ রবিউল হাসান, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আকতার ফরাজি, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।