জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬ থেকে ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সৌর বিদ্যুৎ সিস্টেম স্থাপনের জন্য বেসরকারি সর্ভিস প্রোভাইডর নির্বাচন ও তালিকাভুক্তির জন্য প্রক্রিয়া অবহিতকরণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর (চাটমোহর) এর বোর্ড রুমে এই মতবিনিময় সভা ও অনলাইন জুম মিটিং অনুষ্ঠিত হয়। জুম মিটিংয়ে সভাপতিত্ব করেন নেসকোর ব্যবস্থাপনা পরিচালক। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড রুমে অনুষ্ঠিত মতবিািনময় সভায় উপস্থিত ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মোঃ এনামুল হক,সমিতি বোর্ডের সচিব আঃ হান্নান,এলাকা পরিচালক সাইফুল ইসলাম খান,ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরী) মোঃ জিল্লুর রহমান সোহেল,এজিএম মোঃ আব্দুল খালেক,এজিএম নাজমুল হাসান,এজিএম মোঃ সাবির হোসেন,এজিএম রফিকুল ইসলাম,এজিএম আনওয়ারুল হক,এজিএম মাহবুবুর রহমান,এজিএম মোঃ রিপন মিয়া,দৈনিক আমাদের বড়াল সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,বিশিষ্ট ব্যবসায়ী আঃ কুদ্দুস সরকার প্রমুখ।