সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৪ পিএম
সিলেট জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে পৃথকভাবে জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কমিটিতে সিলেট জেলা যুবদলের সভাপতি করা হয়েছে মোহাম্মদ মকসুদ আহমদকে। সাধারণ সম্পাদক হয়েছেন আবদুস সালাম টিপু। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কয়েস আহমদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হাবিবুল বাশার হাবিব। অন্যদিকে সিলেট মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে মির্জা মোহাম্মদ সম্রাটকে। সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন দিনার। মহানগর কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এমদাদুল হক স্বপন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন হোসাইন আহমদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত জেলা ও মহানগর যুবদলের দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রের অনুমোদনের মধ্য দিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেল।

আপনার জেলার সংবাদ পড়তে