খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কয়রায় আনন্দ মিছিল করেছে উপজেলা যুবদলের নেতা-কর্মীরা। এ সময় নতুন কমিটির সভাপতি শেখ নাজিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন সহ কমিটির সকল নেতৃবৃন্দরকে অভিনন্দন জানানো হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কয়রা যুবদলের উদ্যোগে এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। মিছিল শেষে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্লাহ। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মাওলানা গোলাম মোস্তফা, মহররম ফকির, নাজমুল হুদা, যুবদল নেতা ডিএম জাহিদুল ইসলাম, আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, মোঃ রফিক, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান, কামরুজ্জামান টুকু, হেলাল উদ্দিন, ইব্রাহিম সানা, শ্রমিক দল নেতা আঃ রউফ, এম এ করিম, জাসাসের ডাঃ আমিনুল ইসলাম, ছাত্রদল নেতা মেহেদী হাসান সবুজ, মামুন বিল্লাহ, সুমন প্রমুখ।