কয়রায় কৌশলগত পরিকল্পনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফেইথ ইন এ্যাকশান- মুক্তির আহবান ( সিফরআর) প্রকল্পের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করেন কিন্ডারনটহিলফে ( কেএনএইচ)- জার্মানী। উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রেশমা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম কোম্পানি, প্রকল্পের ব্যবস্থাপক ফারাহানা জাহান, কমিউনিটি ফেসিলিটেটর রাজর্শী মন্ডল, প্রিংয়ান্কা বিশ্বাস, ফাইমা খাতুন, অগ্রগামী এবং প্রত্যাশা সংগঠনের শারমিন আক্তার, মোহসিনা খাতুন, এনজিও প্রতিনিধি মুর্শিদা আক্তার, উপদেষ্টা মাসুম বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, জনসংগঠনের সদস্য, সিপিসি সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য সহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রকল্পের উদ্যোগে ২ টি জন সংগঠনের সক্ষমতা দুর্বলতা, তাদের সুযোগ এবং ঝুঁকি নিরুপন করার মাধ্যমে ৩ বছরের জন্য পরিকল্পনা তৈরি করা হয়।