পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া সদরসহ সকল ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার বিকালে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি সদর রোড প্রদক্ষিণ করে।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইউপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী।
সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিএনপির সিনিয়র নেতা কাজী আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, জহিরুল ইসলাম ফকির, নূর উদ্দিন, হারুন অর রশিদ, মোতাহার হোসেন, সিরাজুল ইসলাম, আফজাল হোসেন সৈয়দ, কানন, দীলিপ মজুমদার, অলিউল্লাহ, মুজাহিদুল ইসলাম অশ্রু, যুবদল নেতা মহিবুর রহমান, আশরাফুল আলম সোহেল আকরাম হোসেন, ছাত্রদল নেতা টিপু প্রমুখ।
এছাড়া কাপাসিয়া উপজেলা বিএনপির নির্দেশনায় সকল ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।